Inaya Shop
ইনায়া আইটি সলিউশনস
Inaya IT Solutions

আপনার দোকান,
আপনার ফোনে।

Your shop,
on your phone.

স্টক, বিক্রি, বাকির খাতা আর দিনের লাভ — সব এক জায়গায়। কম্পিউটার লাগে না, ইন্টারনেট না থাকলেও চলে।

Stock, sales, the credit book and the day's profit — in one place. No computer, and it keeps working without internet.

অ্যাপ খুলুনOpen the app
৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি Completely free until 31 December 2026

মোটর পার্টস · ফার্মেসি · মুদি · হার্ডওয়্যার · ইলেকট্রনিক্স · কাপড় — খুচরা ও পাইকারি, যেকোনো দোকান।

Motor parts, pharmacy, grocery, hardware, electronics, clothing — retail or wholesale, any shop.

একটা পণ্যে চাপ দিন — মেমো নিজেই তৈরি হবে

Tap a product — the memo writes itself

করিম মোটরস


মোটTotal৳0
ধন্যবাদ

এই মুহূর্তে কত টাকা বাকিতে আটকে আছে?

How much money is out on credit right now?

কাগজের খাতায় এর উত্তর নেই। অ্যাপে কার কাছে কত, কত দিন ধরে — নামসহ তালিকা। এক চাপে হোয়াটসঅ্যাপে মনে করিয়ে দিন।

A paper ledger cannot answer this. The app keeps who owes what, and for how long, by name — and sends a WhatsApp reminder in one tap.

দিন শেষে ক্যাশ কত, জানেন। কিন্তু লাভ কত?

You know tonight's cash. But what was the profit?

বিক্রি বাড়ছে অথচ লাভ কমছে — খাতায় এটা ধরা পড়ে না। প্রতিটি পণ্যের কেনা দাম ধরে প্রতিদিনের আসল লাভ দেখবেন।

Selling more while earning less is invisible on paper. The app holds the cost of every item, so you see the real profit, every day.

কোন মালে কত টাকা ঘুমিয়ে আছে?

How much of your money is asleep on the shelves?

ছয় মাস ধরে বিক্রি হয়নি এমন মাল অ্যাপ নিজে খুঁজে যোগ করে দেখায় — নাম ধরে, টাকার অঙ্কসহ। তারপর ক্লিয়ারেন্স দাম বসিয়ে দিন।

The app finds everything that has not sold in six months and adds it up — by name, with the amount. Then set a clearance price and turn it back into cash.

দাম আর বাকির হিসাব যদি শুধু আপনার মাথায় থাকে, আপনি দোকান ছেড়ে বের হতে পারবেন না।

If the prices and the credit live only in your head, you can never leave the shop.

প্রতিটি পণ্যের সর্বনিম্ন দাম আপনি ঠিক করে দেবেন — কর্মচারী তার নিচে বিক্রি করতে পারবে না। কে কত ছাড় দিল, সব নামসহ থাকবে। নতুন ছেলেও প্রথম দিন থেকে ঠিক দামে বিক্রি করবে।

You set a minimum price on every item and a seller cannot go below it. Every discount is recorded against the person who gave it. A new boy sells at the right price on his first day.

আপনি এখন যেটা ব্যবহার করছেন
What you are using right now
৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি।
Free until 31 December 2026.

তারপর দাম হবে মাসে ৳৪৯৯। কিন্তু এখন যাঁরা শুরু করবেন, তাঁরা মাসে ৳২৪৯ দেবেন — যতদিন থাকবেন, দাম বাড়বে না।

After that it is ৳499 a month. But shops that start now pay ৳249 a month, locked — your price never goes up.

একটা ফ্রি ভার্সন সবসময় থাকবে — স্টক, বিক্রি, মেমো আর বাকির খাতা, ৩০০ প্রোডাক্ট পর্যন্ত। আপনার তথ্য কখনো মুছে যাবে না; টাকা না দিলেও নিজের খাতা দেখতে পারবেন।

There will always be a free version: stock, selling, memos and the credit book, up to 300 products. Your data is never deleted — even if you stop paying you can still read your own ledger.

কীভাবে শুরু করবেনHow to start
  1. অ্যাপ খুলুন — উপরের হলুদ বোতামে চাপ দিন, বা ব্রাউজারে লিখুন inayashop.app
  2. Google দিয়ে সাইন ইন করুন — আলাদা পাসওয়ার্ড মনে রাখতে হবে না
  3. দোকান তৈরি করুন — দোকানের নাম, আপনার নাম, আর ৪ সংখ্যার পিন
  4. হোম স্ক্রিনে যোগ করুন — Chrome-এর উপরে ডান দিকের তিন ফোঁটা মেনু → Add to Home screen। এরপর আইকনে চাপ দিলেই খুলবে, ইন্টারনেট ছাড়াও।
  5. মাল তুলুন — একটা একটা করে, অথবা খাতার পাতার ছবি তুলে দিন, অথবা Excel ফাইল থেকে একসাথে
  1. Open the app — tap the amber button above, or type inayashop.app in your browser
  2. Sign in with Google — no separate password to remember
  3. Create your shop — shop name, your name, and a 4-digit PIN
  4. Add to your home screen — Chrome's three-dot menu → Add to Home screen. After that it opens from the icon, with or without internet.
  5. Load your stock — one at a time, by photographing a page of your ledger, or from an Excel file in one go
প্রিন্টার ও স্ক্যানারPrinters and scanners

কিছুই বাধ্যতামূলক নয় — ফোনের ক্যামেরা দিয়েই স্ক্যান চলে, আর মেমো স্ক্রিনেও দেখানো যায়।

None of this is required — the phone camera scans, and a memo can stay on screen.

রসিদ / মেমো প্রিন্টারReceipt printer
ব্লুটুথ, ৫৮মিমি
Bluetooth, 58mm
~ ৳৪,৫০০
বারকোড লেবেল প্রিন্টারBarcode label printer
ব্লুটুথ, গ্যাপ/ডাই-কাট লেবেল
Bluetooth, gap / die-cut labels
~ ৳৮,০০০
বারকোড স্ক্যানার (ইচ্ছা হলে)Barcode gun (optional)
USB — কিবোর্ডের মতোই কাজ করে
USB — behaves like a keyboard
~ ৳২,০০০

দাম আনুমানিক, অক্টোবর ২০২৬।

Prices approximate, October 2026.

সমস্যা হলেIf something goes wrong

প্রিন্টার খুঁজে পাচ্ছে না। প্রিন্টার চালু আছে কিনা দেখুন, ফোনের ব্লুটুথ চালু করুন, আর Chrome বা Edge ব্যবহার করুন — Safari ও Firefox প্রিন্টার যুক্ত করতে দেয় না।

It cannot find the printer. Check the printer is on, turn on Bluetooth, and use Chrome or Edge — Safari and Firefox cannot connect printers at all.

ইন্টারনেট নেই। অ্যাপ চলতেই থাকবে। বিক্রি ফোনে জমা থাকবে, নেট এলে নিজে থেকেই সব জায়গায় মিলে যাবে।

No internet. The app keeps working. Sales are held on the phone and sync by themselves once you are back online.

অন্য কিছু। নিচে লিখুন, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আমরা উত্তর দিই।

Anything else. Write below, or message us on WhatsApp. We answer.

কিছু বলার আছে?

Something to tell us?

যা দরকার, যা কাজ করছে না, যা থাকলে ভালো হতো — লিখুন। প্রতিটি মেসেজ আমি নিজে পড়ি।

What you need, what is not working, what should exist. Every message is read by me.

সরাসরি:Or directly: WhatsApp +49 1512 7965766
info@inayashop.app